কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাই সনদের উপর জনসচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই সোমবার বিকেলে রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক।

প্রধান বক্তা ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদকী ইউপির সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাকছেদুল মোমিন, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. জাকারিয়া মিলন।

সভাপতিত্ব করেন শিলাইদহ ইউনিয়ন বিএনপি'র সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী নেওয়াজের সঞ্চালনায় উক্ত সভায় দেশ ও জনগণের ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠনমূলক রাজনৈতিক চর্চা এবং সচেতন নাগরিক সমাজ গড়ে তোলার গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অপপ্রচার, বিভ্রান্তি ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।