বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেবল একটি রাজনৈতিক বাস্তবতা নয়; এটি লাখো শহীদের রক্ত, দীর্ঘ সংগ্রাম এবং একটি জাতির আত্মমর্যাদার প্রতীক। সেই সার্বভৌমত্বের অন্যতম প্রধান ভিত্তি হলো দেশের সীমান্ত নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা।
আওয়ামী সরকারের পতনের পর নানা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে তলানীতে এসে ঠেকেছে। বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এ অবনতি শুরু হলেও নতুন সরকারের আমলেও সে অবস্থার কোন পরিবর্তন হয়নি।
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন শিশু।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের ভোটে এবার নজিরবিহীন পরাজয় ঘটেছে জার্মানির। গত কয়েক দশক ধরে প্রতি আট বছর পরপর এই আসনে জয়ী হয়ে আসছিলো জার্মানি। ফলে এবারের পরাজয় দেশটির জন্য অত্যন্ত লজ্জাজনক বলে বিবেচিত হচ্ছে
ফ্ল্যাটের সামনে একটি জুতা পড়ে আছে, অপরটি নেই। নিজের মেয়ের জুতা চিনতে ভুল হয়নি গর্ভধারিণী মায়ের। মায়ের কলিজায় দাগা দিলো অশুভ এক চিন্তায়। মা পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাটে, প্রতিটি দরজায় ধাক্কা দিতে লাগলেন মেয়ের খোঁজে।
চামড়া শিল্প খুব সম্ভাবনাময় শিল্প। কিন্তু সরকার সহ সংশ্লিষ্টদের উদাসীনতা, একটি সুবিধাভোগী শ্রেণির অতিমুনাফাখোরী ও অব্যবস্থাপনার কারণেই এ শিল্প এখন অতীত গৌরব ও ঐতিহ্য হারাতে বসেছে।
রাজধানী ঢাকার বুকে অবস্থিত বুড়িগঙ্গা নদী আজ মরতে বসেছে। বিষাক্ত দুগর্ন্ধে নদীর কিনারায় যাওয়া দুস্কর। অথচ এক সময় এ নদীর পানি মানুষ নিত্য কাজ-কর্মে ব্যবহার এমনকি পান করতেন। সে সময় নদী ভরা মাছ ছিল।