শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে এক হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

মিডিয়া কর্মকর্তা কমান্ডার বি এন সাব্বির আলম সুজন প্রেস রিলিজের মাধ্যমে জানান, শ্যামনগরের বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় গত মধ্যরাতে অভিযান চালিয়ে কোস্ট গার্ডের কৈখালী স্টেশনের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের এক হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত ফেনসিডিল ও ওষুধ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।