রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬০ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ায়ী বিভাগ কর্তৃক ৪৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫০ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৬৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জন গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১ টি কাঁচি, ২ টি এসএস পাইপ ও ৩ টি লাঠি উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।