বেশ ফুরফুরে মেজাজেই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সম্ভবত ভুলেই গিয়েছিলেন যে তিনি একজন দাগি আসামী এবং তার বিরুদ্ধে দুদকের মামলা আছে। বলছিলাম বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের কথা। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করার সময় দুবাইয়ে যাত্রাবিরতি করতে নেমেছিলেন তিনি। আর সেখানে তো আছে ইন্টারপোলের হয়ে দাগী আসামীদের চিহ্নিত করার অত্যাধুনিক ব্যবস্থা।
বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানা যায়, লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সাবেক পুলিশ প্রধানের। সে অনুযায়ী, নির্ধারিত ফ্লাইটে অন্যদের সঙ্গে তিনিও দুবাই বিমানবন্দরে নামেন।
এ সময় বিমানবন্দরের এআই ক্যামেরা তার চেহারা স্ক্যান করে দুবাই পুলিশের ইন্টারপোল শাখায় নোটিশ করে। পরে তারা এসে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।
তবে গ্রেপ্তারের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।
এদিকে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা জানান।
লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করার সময় দুবাইয়ের ট্রানজিটে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সাবেক পুলিশ প্রধানের। সে অনুযায়ী, নির্ধারিত ফ্লাইটে অন্যদের সঙ্গে তিনিও দুবাই বিমানবন্দরে নামেন।