ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন দায়িত্ব বন্টন করা হয়েছে।

গত (২১ জুন) এক জরুরি বৈঠকে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ডা. মারুফ শাহরিয়ারকে ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নিম্নোক্ত দায়িত্বসমূহ মনোনয়ন করা হয়...

সহ-সভাপতি: ডা. হাফিজুর রহমান, সেক্রেটারি: ডা. নুর উদ্দিন তালুকদার, সহকারী সেক্রেটারি, ডা. মাহমুদুর রহমান নয়ন, ডা. ফতেহ আকরাম দোলন, ডা. কামার উদ্দীন মুযাক্কির।

উল্লেখ্য, সদ্য বিদায়ী সভাপতি ডা. এমজি ফারুক হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সভাপতি হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।