খুলনা জেলার পাইকগাছায় রান্না করার সময় গরুর গোশতের সবুজ রং ধারণ করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ণ বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর গোশত রান্না করতে গিয়ে এমন দৃশ্য দেখতে পান| পরে সেই গোশতসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং থানায় হাজির হন পিকনিকের আয়োজকরা|
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মডার্ণ বেকারির ২৫ জন কর্মচারী বুধবার গরুর গোশত দিয়ে পিকনিকের আয়োজন করেন| এ জন্য তারা সকালে পাইকগাছা বাজারের গোশত ব্যবসায়ী ইসমাইলের দোকানে গোশত কিনতে যান|
ব্যবসায়ী ইসমাইল জানান, সেদিন জবাই করা গরুর সব গোশত ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে| তবে তার দোকানের ফ্রিজে ভালো গোশত সংরক্ষিত রয়েছে| প্রয়োজন হলে সেখান থেকে গোশত দেওয়া যাবে| পরে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে চার কেজি গোশত কিনে নিয়ে যান| এরপর পিকনিকের জন্য বাজার-সদাই করে যথারীতি কড়াইতে গোশত রান্না শুরু করেন তারা| রান্নার শেষ পর্যায়ে তারা দেখতে পান, গোশতের ¯^াভাবিক লালচে রং পরিবর্তন হয়ে সবুজ রং ধারণ করেছে| বিষয়টি দেখে তারা গোশতসহ কড়াইটি নিয়ে প্রথমে গোশত বিক্রেতা ইসমাইলের দোকানে যান| পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে কড়াইসহ রান্না করা গোশত নিয়ে থানায় হাজির হন|
অভিযোগ অ¯^ীকার করে গোশত বিক্রেতা ইসমাইল বলেন, সকালে জবাই করা গরুর গোশত বিক্রি শেষ হওয়ার পর ফ্রিজে সংরক্ষিত গোশত থেকে তিনি ১০ থেকে ১২ জন ক্রেতার কাছে বিক্রি করেছেন| তাদের মধ্যে শুধু মডার্ণ বেকারির কর্মচারীরাই অভিযোগ করেছেন| তার দাবি, একই গোশত অন্যরাও কিনেছেন, কিন্তু তাদের কেউ কোনো অভিযোগ করেননি| তিনি বলেন, বেকারিতে ব্যবহৃত কোনো রাসায়নিক বা অন্য কোনো কারণে এমন হয়ে থাকতে পারে|
তবে বেকারির কর্মচারীরা বিক্রেতার এ দাবি নাকচ করে জানান, তাদের রান্নায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি| তারা গোশতের নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ&ঘাটনের দাবি জানিয়েছেন|
গোশতের এমন অ¯^াভাবিক রং পরিবর্তনের ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিস্ময় ও কৌতূহল ছড়িয়ে পড়ে| খবরটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ চত্বর ও বাজার এলাকায় উৎসুক মানুষ ভিড় করেন| অনেকেই সেই গোশত দেখতে আসেন| পরে ঘটনাটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়|
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, দুপুরে বেকারির কর্মচারীরা রান্না করা গোশতের কড়াই নিয়ে থানায় এসেছিলেন| তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা অভিযোগ দিতে রাজি হননি| গোশত দেখিয়ে কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে চলে যান|#