মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ই জুন (শুক্রবার) মুন্সিগঞ্জ পৌরসভার একটি মিলায়তনে মুন্সিগঞ্জ স্কলার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ মুজাহিদদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো : কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. এম মুজাহেরুল হক, বিশিষ্ট নিউরো সার্জন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ সুজন শরীফ, স্কালার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মুহাম্মদ এ কে এম ফখরুদ্দিন রাজি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো আতিকুর রহমান টিপু, সাংবাদিক ইউনিয়ন সভাপতি কাজী বিপ্লব হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মো: কামরুজ্জামান রতন এমপি শিক্ষার্থীদের উদ্দেশে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ডা. মো. সুজন শরীফ শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠান জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বৃত্তি কার্যক্রমের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্ট হয়।